Sunday 07 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদে তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপির নামে শোক প্রস্তাব

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ১৭:০৪

জাতীয় সংসদে ১৬ সাবেক এমপির নামে শোক প্রস্তাব

ঢাকা: জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনে তোফায়েল আহমেদসহ মৃত্যুবরণকারী ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

রোববার (৭ জুন) বিকেলে অধিবেশনের শুরুতেই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শোক প্রস্তাবটি উত্থাপন করেন এবং তাদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।

সংসদে যাদের স্মরণ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক টেকনোক্রেট মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এবং ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ।

বিজ্ঞাপন

শোক প্রস্তাবে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, আবু নূর মোহাম্মদ বাহাউল হক ও গোলাম সারোয়ার মিলন এবং বিএনপির সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম. এ. মান্নান, জি এম ফজলুল হক, দেওয়ান শামসুল আবেদীন ও মিজানুর রহমান সিনহার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক, মো. সামসুদ্দোহা, ময়মনসিংহের মোসলেম উদ্দিন, ঠাকুরগাঁওয়ের মো. দবিরুল ইসলাম এবং মৌলভীবাজার-২ আসনের মো. আব্দুল মতিনের স্মৃতির প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর