Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীদের নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ চালুর ঘোষণা অর্থমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেট
১১ জুন ২০২৬ ১৮:৩৯

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ঢাকা: নারীদের নিরাপত্তা ও যাতায়াত সুবিধা বাড়াতে ‘পিংক বাস’ সার্ভিস চালুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।

অর্থমন্ত্রী বলেন, ‘কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবীদের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতা ও যৌন হয়রানির বিষয়ে সরকার শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। পাশাপাশি নারীদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা আরও সম্প্রসারণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘সম্পূর্ণ নারীদের দ্বারা পরিচালিত ও ব্যবস্থাপিত পিংক বাস সার্ভিস চালু করা হবে, যা নারীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করবে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/টিএম/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর