মুন্সীগঞ্জ কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (৬১)। ঢাকা মেডিকেল কলেজে এনে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে মুন্সিগঞ্জের কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে চিকিৎসা শেষে সকাল সারে ১০টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ‘সকাল ৬টার দিকে মুন্সীগঞ্জ কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনি। এরপর কারারক্ষীরা কঠোর নিরাপত্তায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। চিকিৎসা শেষে আবার কারাগারে নিয়ে যায়।’