Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আগামী জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা: ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ১৬:০৮

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে পোস্টাল ব্যালট ব্যবস্থা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। প্রথমবারের মতো চালু হওয়া এই আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট রেজিস্ট্রেশন পদ্ধতি আগামী নির্বাচনেও কার্যকর থাকবে। এর মাধ্যমে প্রবাসীরা বিদেশের মাটিতে বসেই তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করেছে।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনেও এই উদ্যোগ অব্যাহত থাকবে। নির্বাচন কমিশন এখন সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে এই পদ্ধতির আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে। প্রবাসীদের অংশগ্রহণে নির্বাচন ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে নির্বাচন কমিশন এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর