Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেপালের বন্যায় প্রাণহানিতে ড. ইউনূসের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৬ ১১:০০

ড. মুহাম্মদ ইউনূস।

ঢাকা: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৬ আগস্ট) রাতে এক বিবৃতিতে তিনি নেপালের বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে ড. মুহাম্মদ ইউনূস বলেন যে নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত ও শোকাহত। এ ভয়াবহ দুর্যোগে যারা স্বজন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি তিনি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

নেপালের এই দুঃসময়ে দেশটির মানুষের পাশে থাকার কথা জানিয়ে ড. ইউনূস উল্লেখ করেন যে এই বেদনাদায়ক সময়ে তিনি নেপালের মানুষের জন্য প্রার্থনা করছেন এবং নেপালের ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী দেশ হিসেবে দেশটির মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করছেন।

বিজ্ঞাপন

এ সময় নেপালে চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের মাধ্যমে এখনো নিখোঁজ বা আটকাপড়া মানুষের কাছে নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন। পরিশেষে বিবৃতিতে ড. ইউনূস নিহতদের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি স্বজন হারানো পরিবারগুলোকে এই গভীর ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও সাহস জোগানোর জন্য প্রার্থনা করেন।

 

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর