ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৪৮ জন উপসহকারী পরিচালক ও তিন জন কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আগামী ১৫ অক্টোবরের মধ্যে নবনিযুক্ত কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর দুদক সচিব মো. সাইদুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, উপসহকারী পরিচালক পদে নিয়োগ পেয়েছেন- নুরুল হাসান, হাবিবুল্লাহ তালুকদার, মো. হাদিয়াতুল্লাহ, শাহরিয়ার পারভেজ, তানিয়া খাতুন, আসিফ আহমেদ, সুব্রত দত্ত, সামিউল আলম, ইমন হোসেন, শরিফুল ইসলাম, আফিকুল ইসলাম, আলী আহমেদ ভূঁইয়া, তাসমিয়া রহমান, আবদুল্লাহ আল মেহেদী শিমুল, হাসিবুর রহমান, ইসরাত জাহান, আরজু আহমেদ, মিনাল হোসেন, মো. আব্বাস, আজাদ তালুকদার, মঞ্জুর হাসান, শিহাব উদ্দিন, সাকিবুর রহমান, উজ্জ্বল শিকদার, এ এফ এম রবিউল আহসান মিদুল, আরাফ বিন আজিজ, কাইউম মিয়া, মিলোনুর রহমান, সানজিদা আকতার শিলা, মাসুদ রানা, আবু হানিফ, সাইফুল হাসান, সাজেদুর রহমান, তৌফিক ইসলাম, এহসান হাবীব, সাজ্জাদ জাহিদ সজল, এএফএম সাজ্জাদুল ইসলাম, মামুন ওর রশিদ, নূর মোহাম্মদ, সাইফুল ইসলাম, তৌহিদুল ইসলাম, শাকুরুল ইসলাম, মোহাম্মদ আরাফাত ইসলাম, আনোয়ার হোসেন, পান্না আকতার, তাসনীম জাহান, অলিউজ্জামান খান এবং হামিদুল ইসলাম। অন্যদিকে কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন শাহীন মিয়া, আরিফ হোসেন ও মুনতাসির আরাফাত।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর এই কর্মকর্তাদের শিক্ষানবিস হিসেবে কাজ করতে হবে। পাশাপাশি চাকরিতে যোগদানের সাত দিনের মধ্যে নির্ধারিত ফরমে নিজের ও পরিবারের সদস্যদের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে।