ঢাকা: সারা দেশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ;
পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
বেতন: ২১,৪০০-৫১,৯০০ টাকা (গ্রেড-১৭);
অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮-২০ বছরের মধ্যে হতে হবে (৩০ অক্টোবর ২০২৬ তারিখে);
আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ ৬৫ টাকা জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ৩০ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত