Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আইএইএ অধিবেশনে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৯

‎আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ অধিবেশনে বক্তব্য দিচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

ঢাকা: ‎আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ অধিবেশনে পরমাণু বিজ্ঞানের শান্তিপূর্ণ ব্যবহার, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

‎মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে গতকাল ১৪ সেপ্টেম্বর ভিয়েনায় অনুষ্ঠিত অধিবেশনে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী। বক্তব্যে তিনি অধিবেশনের সভাপতিকে শুভেচ্ছা জানান এবং পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির ভূমিকার প্রশংসা করেন।

বিজ্ঞাপন

‎মন্ত্রী উল্লেখ করেন, পাঁচ দশকেরও বেশি সময় ধরে আইএইএ-এর টেকনিক্যাল কোঅপারেশন প্রোগ্রামের মাধ্যমে স্বাস্থ্য, কৃষি, খাদ্য, পানি ব্যবস্থাপনা, শিল্প ও জ্বালানি খাতে বাংলাদেশ লাভবান হয়ে আসছে। সম্প্রতি স্বাক্ষরিত ২০২৬-২০৩২ মেয়াদের Country Programme Framework (CPF) প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

‎রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে দেশের জ্বালানি নিরাপত্তার মাইলফলক উল্লেখ করে তিনি জানান, ইউনিট-১-এ ফুয়েল লোডিংয়ের মাধ্যমে বাংলাদেশ কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি অর্জন করেছে। পারমাণবিক বর্জ্য ও স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনা-সংক্রান্ত যৌথ কনভেনশনে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তি দেশের নিরাপদ ও দায়িত্বশীল পারমাণবিক কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকারকে প্রতিফলিত করে।

‎‎বিজ্ঞান ও প্রযুক্তির সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পারমাণবিক প্রযুক্তিকে ক্যানসার চিকিৎসার সুযোগ সম্প্রসারণে আইএইএ-এর Rays of Hope উদ্যোগসহ জলবায়ু সহনশীলতা, খাদ্য ও কৃষি এবং স্বাস্থ্যসেবায় কাজে লাগাতে হবে। পাশাপাশি তরুণ গবেষক ও বিজ্ঞানীদের সুযোগ তৈরি, গবেষণা-উদ্ভাবন বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে জ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার।’

‎বক্তব্যের শেষে মন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির প্রসার, পারমাণবিক নিরাপত্তা জোরদার এবং টেকসই উন্নয়নে বৈশ্বিক সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
৪ নভেম্বর ২০২৬ ১৯:৫১

আরো

সম্পর্কিত খবর