ঢাকা: সারাদেশের বিভিন্ন জেলায় কর্মরত ১৮ জন সাব-রেজিস্ট্রারকে লটারির মাধ্যমে ঢাকা জেলার বিভিন্ন সাব-রেজিস্ট্রার কার্যালয়ে পদায়নের জন্য মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত থেকে লটারির কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় আইন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লটারিতে নির্বাচিত ১৮ জন কর্মকর্তা ঢাকার বিভিন্ন সাব-রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
লটারির মাধ্যমে ঢাকায় পদায়নের জন্য মনোনীত কর্মকর্তারা হলেন:
১. মো. গোলাম মোর্তজা, সাব-রেজিস্ট্রার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ;
২. অমায়িক বাবু, সাব-রেজিস্ট্রার, সদর, সাতক্ষীরা;
৩. ফরিদা আক্তার, সাব-রেজিস্ট্রার, চিতোষী, চাঁদপুর;
৪. অজয় কুমার সাহা, সাব-রেজিস্ট্রার, সদর, চুয়াডাঙ্গা;
৫. অমিত মঙ্গল চাকমা, সাব-রেজিস্ট্রার, সাতকানিয়া, চট্টগ্রাম;
৬. মো. রাসেল মল্লিক, সাব-রেজিস্ট্রার, সদর, কুষ্টিয়া;
৭. গোবিন্দ সাহা, সাব-রেজিস্ট্রার, মনোহরদী, নরসিংদী;
৮. মো. মাসুম, সাব-রেজিস্ট্রার, নাজিরপুর, পিরোজপুর;
৯. এস এম আবু মুসা, সাব-রেজিস্ট্রার, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া;
১০. নাজনিন জাহান, সাব-রেজিস্ট্রার, শ্যামনগর, সাতক্ষীরা;
১১. মোহাম্মদ হানিফ, সাব-রেজিস্ট্রার, দাউদকান্দি, কুমিল্লা;
১২. মনীষা রায়, সাব-রেজিস্ট্রার, পীরগঞ্জ, ঠাকুরগাঁও;
১৩. সিং মং থোয়াই, সাব-রেজিস্ট্রার, গাছবাড়িয়া, চট্টগ্রাম;
১৪. রাজিব মজুমদার, সাব-রেজিস্ট্রার, গোপালপুর, টাঙ্গাইল;
১৫. আলী আজগর, সাব-রেজিস্ট্রার, সদর, মুন্সিগঞ্জ;
১৬. শর্মিলা আহমেদ শম্পা, সাব-রেজিস্ট্রার, ঘিওর, মানিকগঞ্জ;
১৭. আমিনা বেগম, সাব-রেজিস্ট্রার, সদর, যশোর;
১৮. টিনু চাকমা, সাব-রেজিস্ট্রার, ফটিকছড়ি, চট্টগ্রাম।