Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সুষ্ঠু নির্বাচন হলে আল্লাহ ছাড়া বিএনপিকে কেউ রুখতে পারবে না: ফারুক

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৫ ১৪:১৯
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যদি এই দেশে সুষ্ঠু নির্বাচন হয়, আল্লাহ ছাড়া কেউ বিএনপিকে রুখতে পারবে না।

শুক্রবার (১৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ফারুক এই মন্তব্য করেন। বাংলাদেশ কর্মজীবী দল কর্তৃক বেগম জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনার আয়োজন করা হয়।

জয়নুল আবদীন ফারুক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ট্রেন চলবে, তাতে মানুষের সমর্থন পেতে হলে বয়োজ্যেষ্ঠদের সম্মান করতে হবে, গ্রামে যারা অত্যাচার করে তাদের রুখে দিতে হবে এবং পদ নয়, দলকে ভালোবাসার মানসিকতা রাখতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের বিরোধী যারা বুকের রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশের অস্থিরতা সৃষ্টি করলে জনগণ তা রুখে দেবে। এই দেশ এখন জনগণের, আর হাসিনার নয়। বিচারকের আদালতে আর লাথি মারা হবে না। আমার ভোটের মর্যাদা আমি নিজেই রাখব।’

ফারুক বলেন, এ দেশে পিআর বা ইভিএম কিছুই টিকতে পারেনি। ক্ষমতায় থাকা সময় তারা লুটপাট করেছে এবং প্রতিবেশী দেশকে সবকিছু দিয়ে দিয়েছিলেন। এখন ভালোবেসে সেখানে চলে গেছেন, কিন্তু উসকানি দেওয়ার চেষ্টা করলে দেশের মানুষ তা রুখে দিতে প্রস্তুত।

সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর