Tuesday 12 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চীন সফর শেষে দেশে ফিরছেন এনসিপি নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ২০:৫৪

ঢাকা: চীন সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সফর শেষে আজ (রোববার) রাতে দেশে ফিরছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা। আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল রাত ৯ টা ৫০ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।

প্রতিনিধি দলকে স্বাগত জানাবেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ঢাকায় অবতরণের পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে একটি ব্রিফিং অনুষ্ঠিত হবে।

ব্রিফিং শেষে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সংগঠক সারজিস আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন। সেখানে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের খোঁজখবর নেবেন তারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর