Tuesday 12 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৬ ২২:৫৭
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ১১ জানুয়ারি থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদসহ অন্যান্য শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো, তাদের কবর জিয়ারত ও শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে উত্তরাঞ্চলে সফরের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সফর স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন এবং বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে।

তিনি আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার লক্ষ্যে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ইতোমধ্যে ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। একইভাবে বিভিন্ন স্থানে রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে বিএনপির একাধিক নেতা হত্যার শিকার হয়েছেন। কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের একজন সাবেক নেতাকেও হত্যা করা হয়েছে।

এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দায়ীদের দ্রুত গ্রেফতার করতে হবে। দেশে এ ধরনের সহিংসতা অব্যাহত থাকলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর