Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

রেজওয়ানা-খলিলের গ্রেফতার দাবিতে বিকেলে জামায়াতের বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৬ ১০:৪৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের দাবিতে শুক্রবার (৬ মার্চ) বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।

দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পালটে দেওয়ার অপরাধে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদের দাবিতে আজ শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৫ মার্চ) সৈয়দা রেজওয়ানা হাসানের একটি সাক্ষাৎকার ভাইরাল হওয়ার পর জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তাকে জিজ্ঞাসাবাদ করার দাবি তোলা হয়। একদিন পরই এ বিক্ষোভ কর্মসূচি দেওয়া হলো।