ঢাকা: ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস-এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে নিজ ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি লিখেন, ‘মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’

এর আগে, গত বুধবার (১১ মার্চ) ইফতারির সময় হঠাৎ মির্জা আব্বাস জ্ঞান হারান। অবস্থা গুরুতর হওয়ায় রাতে তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন।
দলীয় তথ্য অনুযায়ী, মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে।