Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে: আব্দুস সবুর ফকির


১৬ মার্চ ২০২৬ ১৯:২১

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেছেন, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে। যেই মহামান্য রাষ্ট্রপতিকে বিএনপি সরকার এতো মানেন, এতো কদর করেন সেই রাষ্ট্রপতির জারি করা জুলাই অধ্যাদেশ বিএনপি সরকার মানতে নারাজ!

সোমবার (১৬ মার্চ) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর পূর্ব থানার উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই আদেশ ও গণভোটের রায় মেনে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংবিধান আর আদালতের দোহাই দিয়ে জুলাই সনদকে উপেক্ষা করলে ছাত্র-জনতা আবারও রাজপথে নেমে আসবে। ছাত্র-জনতা রাজপথে নামলে আবারও রক্ত ঝড়বে, প্রাণহানি ঘটবে জাতি এমন পরিস্থিতি চায় না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও কেন মানুষকে ছিন্নমূলবাসী বস্তিতে, রাস্তার ধারে ফুটপাতে থাকতে হচ্ছে?- কারণ সৎ ও দুর্নীতিমুক্ত নেতৃত্বের অভাব। মানুষের তৈরি আইনে রাষ্ট্র পরিচালিত হলে কেবলমাত্র ক্ষমতাসীনরা সুবিধা লাভ করে। জনগণ উপকৃত হয় না বরং শোষণের শিকার হয়। শোষণের হাত থেকে মুক্তির জন্য ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর পূর্ব থানা আমির মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা মোশারফ হোসাইন, শাহজাহানপুর পূর্ব থানা কর্মপরিষদ সদস্য মুহাম্মাদ আব্দুল খালেক, আমতলা ওয়ার্ড সভাপতি মুহাম্মদ আবু তাহেরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর