Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম

রাবি করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১৯:১৩ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৯:৪৪

অধ্যাপক ড. ফরিদুল ইসলাম।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবং জিয়া পরিষদ, রাবি শাখার সাধারণ সম্পাদক।

সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন।

এ বিষয়ে ড. ফরিদুল ইসলাম জানিয়েছেন, তিনি বিষয়টি জানেন এবং দায়িত্ব নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত। তবে অফিসিয়াল প্রজ্ঞাপন এখনো হাতে পাননি। দায়িত্ব গ্রহণের পর তিনি শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।

ড. ফরিদুল ইসলাম জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও ইউট্যাবের সদস্য। ২০২২ সালে তিনি ব্যবসা অনুষদের ডিন হিসেবে বিএনপি-জামায়াত প্যানেল থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৯৬ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০২০ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। শিক্ষাজীবনে তিনি ১৯৮৯ সালে মার্কেটিং বিভাগ থেকে স্নাতক (অনার্স) ও ১৯৯০ সালে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া ২০০৬ সালে সুইডেনের গুটেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকেও স্নাতকোত্তর (মাস্টার্স) এবং ২০১৩ সালে অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। গবেষণায়ও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সম্প্রতি উচ্চশিক্ষা খাতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর