Monday 20 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনারের সঙ্গে উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

রাবি করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১০:৫১ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১০:৫৭

ছবি: সংগৃহীত।

রাবি: রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর কনফারেন্স কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এই সাক্ষাৎকালে উপাচার্য সহকারী হাই কমিশনারকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এসময় তারা রাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রম ও তার উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। সহকারী হাই কমিশনার ভারতের সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে রাবির সংস্কৃত বিভাগের একাডেমিক উন্নয়নে সহযোগিতা প্রদানে আগ্রহ ব্যক্ত করেন। এছাড়া রাবির সঙ্গে ভারতের জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার সাথে এরই মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সহযোগিতা গতিশীল করার বিষয়েও তারা আলোচনা করেন।

বিজ্ঞাপন

 

সাক্ষাৎ শেষে সহকারী হাই কমিশনার উপাচার্যকে একটি প্রকাশনা উপহার দেন ও উপাচার্য সহকারী হাই কমিশনারকে একটি স্মারক ক্রেস্ট উপহার দেন।

উল্লেখ্য, সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, সংস্কৃত বিভাগের সভাপতি অধ্যাপক হোসনে আরা আরজু, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক অধ্যাপক মো. আতিকুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট অনেকে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর