Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মে’র ১৪ দিনে ২১ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেস্পন্ডেন্ট
১৪ মে ২০২৬ ১৮:৩৭

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

ঢাকা: দেশের বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বাজার থেকে আরও চার কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে মে মাসে ডলার কেনার পরিমাণ দাঁড়াল ২১ কোটি মার্কিন ডলার।

বৃহস্পতিবার (১৪ মে) পাঁচটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে কেনা হয়। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে মোট কেনা হয়েছে ৫৮৮ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার।

সাম্প্রতিক রেমিট্যান্স প্রবাহ ও রফতানি আয় বৃদ্ধির কারণে বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। ফলে ব্যাংকগুলোতে ডলারের তারল্য কিছুটা স্বস্তিদায়ক অবস্থানে এসেছে। এই পরিস্থিতিতে অতিরিক্ত ডলার বাজারে চাপ তৈরি না করতে কেন্দ্রীয় ব্যাংক নিয়মিতভাবে ডলার কিনে নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ডলার কেনার এ উদ্যোগের মাধ্যমে একদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে, অন্যদিকে আন্তঃব্যাংক বাজারে বিনিময় হারেও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হচ্ছে। একইসঙ্গে বাজারে ডলারের অতিরিক্ত সরবরাহ নিয়ন্ত্রণেও এটি ভূমিকা রাখছে।

এর আগে চলতি অর্থবছরের বিভিন্ন সময়ে ডলারের বাজারে চাপ কমাতে বাংলাদেশ ব্যাংক বিপুল পরিমাণ ডলার বিক্রি করেছিল। তবে বর্তমানে বাজার পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক আবার ডলার কেনার অবস্থানে ফিরে এসেছে।

ব্যাংকারদের মতে, প্রবাসী আয় প্রবাহ অব্যাহত থাকলে এবং আমদানি ব্যয় নিয়ন্ত্রিত থাকলে আগামী মাসগুলোতেও বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কেনা অব্যাহত রাখতে ।

সারাবাংলা/এসএ/পিটিএম