Tuesday 12 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে বিরোধী দলীয় নেতার শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৬ ১৫:২৯
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালের সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, আজ সিঙ্গাপুর স্থানীয় সময় বেলা দেড়টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ ইন্তিকাল করেছেন। আমি তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, আমি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একজন সহধর্মিণী হিসেবে তিনি পরিবার ও সমাজে যে অবদান রেখে গেছেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

বিজ্ঞাপন

আমি মহান আল্লাহ তা’আলার কাছে দোয়া করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার তাওফিক দান করেন।

আরও পড়ুন- স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী আর নেই

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর