Friday 17 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলা জেলা সাবেক আমিরকে দেখতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ২৩:০২

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভোলা জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালকে দেখতে হাসপাতালে গিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১৭ এপ্রিল) তাকে দেখতে গিয়ে হাসপাতালে কিছু সময় তার পাশে অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বিগত ১২ দিন ধরে চিকিৎসাধীন আছেন অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।

এ সময় জামায়াত সেক্রেটারি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন। পরম করুণাময় মহান আল্লাহ তা’য়ালার কাছে তার দ্রুত সুস্থতা, নেক হায়াত ও আশু আরোগ্য কামনা করে দোয়া করেন।

বিজ্ঞাপন

এছাড়া তিনি উপস্থিত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তায়ালার রহমতের ওপর ভরসা রাখার পরামর্শ দেন।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর