Wednesday 22 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুপ্ত রাজনীতির বিরুদ্ধে রাজশাহী কলেজে ছাত্রদলের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৮:০৭

গুপ্ত রাজনীতির বিরুদ্ধে রাজশাহী কলেজে ছাত্রদলের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

রাজশাহী: ছাত্রশিবিরের ‘গুপ্ত রাজনীতির’ বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী কলেজ শাখা।

বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

সমাবেশে রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, ‘৫ আগস্টের আগে এবং ৫ আগস্টের পরে সারা বাংলাদেশের ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করেছে। এ গুপ্ত রাজনীতি করতে যেয়ে সাধারণ শিক্ষার্থী সেজে তারা ছাত্রলীগকে শক্তিশালী করেছে। চট্টগ্রামে তাদের গুপ্ত রাজনীতির প্রতিবাদ করতে গেলে তারা হামলা করেছে। আমরা বলতে চাই, বাংলাদেশের আর কোনো ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চলবে না। যদি রাজনীতি করতে হয় তাহলে প্রকাশ্যে রাজনীতি করতে হবে। যদি আপনারা গুপ্ত রাজনীতি করতে চান তাহলে আমরা প্রতিহত করব।’

বিজ্ঞাপন

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রাজশাহী কলেজ ছাত্রদলের যুগ্ন-আহবায়ক রাশিকুজ্জামান প্রীতম, ছাত্রনেতা সামিউল ইসলাম শিমুল, জুবায়ের রশিদ, জাহিদ হাসান, আবু মুসা, রুহুল আমিন, সৌরভ প্রামানিক, মিজানুর রহমান, উজ্জল মিয়া, মো. শাকিল, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব নেহাল আহমেদ রায়হান, যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ ইমন প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর