Saturday 25 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংরক্ষিত নারী আসন
বিএনপি জোটের প্রার্থীদের শিক্ষার পাশাপাশি সম্পদ ও আয়ের পাল্লা ভারী

নাজনীন লাকী সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ১৮:২৮ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৮:৩০

ঢাকা: আসন্ন ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে ৫০টির মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন ও স্বতন্ত্র জোটের একজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরইমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা প্রকাশ করেছে ইসি। এতে বিএনপি জোটের ৩৬ জন প্রার্থীদের জীবনবৃত্তান্ত, শিক্ষা, বার্ষিক আয় ও সম্পদের এক বৈচিত্র্যময় চিত্র ফুটে উঠেছে।

সামগ্রিকভাবে প্রার্থীর হলফনামা পর্যালোচনা করলে দেখা যায়, বিএনপি জোটের প্রার্থীদের অভিজ্ঞতার পাশাপাশি পেশাগত দক্ষতা, শিক্ষা ও তারুণ্যের সংমিশ্রণ ঘটানো হয়েছে। একদিকে যেমন শিক্ষিত প্রার্থী থেকে শুরু করে ইংল্যান্ডের এমআরসিএস ডিগ্রিধারী চিকিৎসক রয়েছেন, অন্যদিকে কোটিপতি করপোরেট ব্যক্তিত্ব ও আইনজীবীদের উপস্থিতিও বেশ লক্ষণীয়।

বিজ্ঞাপন

‎বিএনপি জোটের প্রার্থীদের হলফনামা

সেলিমা রহমান: তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন বিএনপির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির এ সদস্য। এম এ পাস করা ৮৫ বছর বয়সী সেলিমা রহমান ১৯৯১-৯৬ ও ২০০১-২০০৬ মেয়াদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। ‎২০১৫ সালের মামলা ছিল ৮টি, গেল বছর নির্বাহী আদেশে প্রত্যাহার হয় সব মামলা। ৩৬ লাখ টাকার বেশি বার্ষিক আয়; বাড়ি ভাড়া, শেয়ার ও বাংক আমানত থেকে আসে এ অর্থ। ২০২৫-২০২৬ অর্থ বছরের আয়কর রিটার্নে সম্পদ দেখানো হয়েছে ৬ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার ৭৩৭ টাকা।

শিরীন সুলতানা: এমএসএস পাস করা মহিলা দলের সাবেক সেক্রেটারি সালেও সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন। প্রায় ৫৯ বছর বয়সী শিরীন সুলতানা বর্তমানে তার ১০টি মামলা বিচারাধীন, আগে ৮টি মামলায় খালাস পান তিনি। এ বিএনপি নেত্রীর বার্ষিক আয় ৩৬ লাখ ৬৯ হাজার টাকা। সম্পদ রয়েছে চার কোটি সাড়ে ছয় লাখ টাকার বেশি।

রাশেদা বেগম হীরা: অষ্টম ও নবম সংসদের সংরক্ষিত নারী আসনের এ সংসদ সদস্য। প্রায় ৬৯ বছর বয়সী রাশেদা বেগম হীরা এমফিল করেছেন। মামলা ছিল একটি, ২০২৪ সালে খালাস পেয়েছেন। আয়কর রিটার্নে বার্ষিক আয় দেখিয়েছেন ২৫ লাখ টাকার বেশি। দেড় কোটি টাকার সম্পন্ন দেখিয়েছেন তিনি।

রেহেনা আক্তার রানু: অষ্টম ও নবম সংসদের সংসদ সদস্য ছিলেন। প্রয় তিন কোটি টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এমএ পাস করেছেন ৫৭ বছর বয়সী রেহেনা আক্তার রানু; সবশেষ ২০১৮ সালের মামলায় খালাস পাস ২০২৪ সালে।

নেওয়াজ হালিমা আরলী: বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলীর পড়াশুনা এমএ। এ নেত্রীর নামে মামলা ছিল একটি, প্রত্যাহার হয়েছে ২০২৪ সালে প্রত্যাহার। অষ্টম সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন। ৫৭ বছর বয়সী এ আইনজীবির বার্ষিক আয় ১৪ লাখ লাখ টাকার বেশি; সম্পদ রয়েছে দেড় কোটি টাকার।

মোসা. ফরিদা ইয়াসমিন: ৬৪ বছর বয়সী মোসা. ফরিদা ইয়াসমিন প্রথমবার সংসদ সদস্য হচ্ছেন। তিনি এমএ, বিএড করেছেন। ২০১১ সালের একটি মামলায় খালাস পান গতবছর। বার্ষিক আয় ৩ লাখ ৯০ হাজার টাকা।

বিলকিস ইসলাম: ৭০ বছর বয়সী বিলকিস ইসলাম স্নাতক পাস। ২০০১-২০০৬ মেয়াদে ছিলেন সংরক্ষিত নারী আসনের সদস্য। নেই কোনো মামলা। বার্ষিক আয় সাড়ে ৬ লাখ টাকার বেশি, আয়কর রিটার্নে সম্পদ দেখানো হয়েছে সাড়ে ৬৪ লাখ টাকা।

সাকিলা ফারজানা: প্রথমবার সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সাড়ে ৪৮ বছর বয়সী সাকিলা ফারজানা, এ আইনজীবি বার এট ল’ করেছেন। দুটো মামলায় খালাস পেয়েছেন। বার্ষিক আয় সাড়ে ১৪ লাখ টাকার মতো, সম্পদ রয়েছে ৯৪ লাখ টাকার। তবে স্বামী সম্পদশালী, আয়কর রিটার্নে তার সম্পদ দেখানো হয়েছে সাড়ে ১৭ কোটি টাকার।

হেলেন জেরিন খান: ৫৭ বছর বয়সী হেলেন জেরিন খান অষ্টম সংসদেও নারী আসনের সংসদ সদস্য ছিলেন। এম এ ও এলএলবি পাশ করা এ রাজনীতিকের ১১ টি মামলা ছিল, সবগুলো থেকে অব্যাহতি পান তিনি। বার্ষিক আয় ৩৭ লাখ টাকার বেশি, আয়কর রিটার্নে সম্পদ দেখানো হয়েছে ৬ কোটি টাকার বেশি।

নিলোফার চৌধুরী মনি: ৫৬ বছর বয়সী নিলোফার চৌধুরী মনি নবম সংসদেও নারী আসনের সদস্য ছিলেন। রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস করেছেন, পেশায় আইনজীবি। কখনও মামলার মুখোমুখি হননি। বার্ষিক আয় ৫ লাখ টাকা আর ৪৪ লাখ টাকার সম্পদ রয়েছে।

নিপুন রায় চৌধুরী: ৩৯ বছর বয়সী নিপুন রায় চৌধুরী পেশায় আইনজীবি। ২৩টি মামলায় ২০২৫ সালে অব্যাহতি, খালাস ও চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয়। বার্ষিক আয় সাড়ে ৩০ লাখ টাকা আর সম্পদ রয়েছে ৩ কোটি ৭৯ লাখ টাকার।

‎জীবা আমিনা খান: প্রয় ৬৪ বছর বয়সী জীবা আমিনা খান স্বশিক্ষিত; সংসদ সদস্য হতে যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়েন গত ১২ এপ্রিল। ৯টি মামলা চলমান; কোনোটা উচ্চ আদালতের আদেশে স্থগিত বা জামিনে রয়েছেন তিনি। বার্ষিক আয় প্রায় সাড়ে ৫ লাখ আর সম্পদ রয়েছে ৮০ লাখ টাকার।

মাহ্‌মুদা হাবীবা: ৫৩ বছর বয়সী মাহ্‌মুদা হাবীবা বিকম পাস করেছেন। কোনো মামলা নেই। বার্ষিক আয় ৬ লাখ টাকা আর সম্পদ রয়েছে ১ কোটি ৪০ লাখ টাকার।

মোছা. সাবিরা সুলতানা: ৫০ বছর বয়সী মোছা. সাবিরা সুলতানা উচ্চ মাধ্যমিক করেছেন। দুটো মামলা চলমান আর ৮টি মামলা খালাস হয়েছে। ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আয়কর রিটার্নে দেখানো হয়েছে বার্ষিক আয় ১৫ লাখ টাকা আর সম্পদ এক কোটি ২৬ লাখ টাকা।

সানসিলা জেবরিন: ৩২ বছর বয়সী সানসিলা জেবরিন এমবিবিএস করেছেন, ইংল্যান্ড থেকে এমআরসিএস পড়েছেন। আনেয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রভাষক হিসেবেও ছিলেন। কোনো মামলা ‎নেই। বার্ষিক আয় প্রায় ৭ লাখ টাকা আর সম্পদ রয়েছে ৬৪ লাখ টাকার মতো।

সানজিদা ইসলাম (তুলি): ৪৩ বছর বয়সী সানজিদা ইসলাম টেক্সটাইলে বিএসসি করেছেন। কোনো মামলা নেই। বার্ষিক আয় ৫ লাখ ৮৫ হাজার টাকা আর সম্পদ দেখিয়েছেন দুই কোটি ১৩ লাখ টাকার বেশি।

সুলতানা আহমেদ: ৬২ বছর বয়সী সুলতানা আহমেদ করেছেন এলএলবি। ৫টি মামলা খালাস রয়েছে। বার্ষিক আয় ৯৬ লাখ টাকা আর রিটার্নে সম্পদ দেখানো হয়েছে সাড়ে ৫ কোটি টাকার।

ফাহমিদা হক: ৪৮ বছর বয়সী ফাহমিদা হক বিএসসি পড়েছেন। পেশায় খেল ও বিশ্লেষক। বার্ষিক আয় ৭ লাখ টাকা আর সম্পদ রয়েছে ৬০ লাখ টাকার। আর স্বামীর বার্ষিক আয় ৫৮ লাখ টাকা ও সম্পদ রয়েছে ৩ কোটি ৯২ লাখ টাকার।

আন্না মিন্জ: ৬৪ বছর বয়সী আন্না মিন্জ পড়েছেন এমএসসি। তিনি বার্ষিক আয় করেন এক কোটি ৫ লাখ টাকা। আয়কর রিটার্নে সম্পদ দেখানো হয়েছে ৩ কোটি ৮ লাখ টাকার।

সূবর্না সিকদার: ৫২ বছর বয়সী সূবর্না সিকদার স্নাতক পাস। বার্ষিক আয় ৭ লাখ ৬৩ হাজার, সম্পদ রয়েছে ৩৯ লাখ টাকার।

শামীম আরা বেগম স্বপ্না: ৬৬ বছর বয়সী শামীম আরা বেগম স্বপ্না এমএসসি করেছেন। দুটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। চলতি অর্থ বছরে ২ কোটি ৬০ লাখ টাকা আয়; এরমধ্যে জমি বিক্রি হতে মুলধনী আয় প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা। আর তার সম্পদ রয়েছে ৪ কোটি টাকার।

মোসাম্মৎ শাম্মী আক্তার: ৫২ বছর বয়সী মোসাম্মৎ শাম্মী আক্তার এমএসএস করেছেন, নবম সংসদে সংরক্ষিত আসনের সদস্য ছিলেন।

ফেরদৌসী আহমেদ: ৫২ বছর বয়সী ফেরদৌসী আহমেদ স্নাতক পাস। ৭টি মামলায় এজহারে অভিযুক্ত। আয় ৪ লাখ ৯১ হাজার, সম্পদ রয়েছে ১ কোটি ৮১ লাখ টাকার।

বীথিকা বিনতে হোসাইন: ৪৬ বছর বয়সী বীথিকা বিনতে হোসাইন এমএ করেছেন। বার্ষিক আয় ৩৮ লাখ টাকা, সম্পদ রয়েছে ২ কোটি ১২ লাখ টাকা।

মোছা. সুরাইয়া জেরিন: ৪১ বছর বয়সী মোছা. সুরাইয়া জেরিন বিএ পাস। ৬টি মামলায় খালাস। আড়াই লাখ টাকা আয়।

মানসুরা আক্তার: প্রায় ৩২ বছর বয়সী মানসুরা আক্তার স্নাতক করেছেন। একটি মামলা ছিল, মামলা তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন (এফআরটি) অবস্থায় রয়েছে। ‎আয়কর রিটার্নে কোনো আয় দেখানো হয় নি। সম্পদের পরিমাণ ৩ লাখ টাকা।

জহরত আদিব চৌধুরী: বিএনপি প্রার্থীদের মধ্যে আয়ের দিক থেকে চমক দেখিয়েছেন সাবেক করপোরেট ব্যক্তিত্ব জহরত আদিব চৌধুরী। ৪৩ বছর বয়সী জহরত আদিব চৌধুরী বার এট ল’ করেছেন। বাংলালিংক এর ডিপুটি সিইও ছিলেন। বার্ষিক আয় ৩ কোটি ১৭ লাখ টাকা। এরমধ্যে চাকরি থেকে গেল বছর ডিসেম্বরে পদত্যাগ করেন তা থেকে আয় ৩ কোটি ১৭ লাখ টাকার। আর সম্পদ রয়েছে ৩ কোটি ৯৬ লাখ টাকার।

মমতাজ আলো: ৫২ বছর মমতাজ আলো স্বশিক্ষিত। ৫ লাখ ৮৬ হাজার টাকা আয় আর সম্পদ রয়েছে ৭২ লাখ টাকার।

ফাহিমা নাসরিন: ৬৩ বছর বয়সী ফাহিমা নাসরিন এমএ পাস। দুটি মামলার একটি স্থগিত ও অন্যটি থেকে অব্যাহতি। বার্ষিক আয় ১১ লাখ ৮৩ হাজার টাকা আর সম্পদ ২ কোটি ৮৩ লাখ টাকা।

আরিফা সুলতানা: ৪৭ বছর বয়সী আরিফা সুলতানা এলএলএম করেছেন। মামলা ছিল ৬টি, অব্যাহতি পেয়েছেন। আয় ৫ লাখ ৬৬ হাজার টাকা আর সম্পদ ৪৬ লাখ ৭০ হাজার টাকার।

‎মোছা. সানজিদা ইয়াসমিন: ৩৭ বছর বয়সী মোছা. সানজিদা ইয়াসমিন এমএ পড়েছেন। একটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। ৫ লাখ টাকা বার্ষিক আয় আর সম্পদ রয়েছে ৩৭ লাখ টাকা।

নাদিয়া পাঠান পাপন: ৪২ বছর বয়সী নাদিয়া পাঠান পাপন অর্থনীতিতে এমএ করেছেন। তিনটি মামলা নিষ্পত্তি রয়েছে। ৫ লাখ ১৩ হাজার টাকা বার্ষিক আয় আর সম্পদ রয়েছে ৫০ লাখ টাকার বেশি।

শওকত আরা আক্তার: ৪৯ বছর বয়সী শওকত আরা আক্তার করেছেন এলএলএম। প্রায় ১০ লাখ টাকা আয় করেন আর সম্পদ রয়েছে ২ কোটি টাকার।

মাধবী মার্মা: ৪৯ বছর বয়সী মাধবী মার্মা পড়েছেন এলএলএম। আয় ৩ লাখ টাকার বেশি, সম্পদ ২১ লাখ টাকার।

সেলিনা সুলতানা: ৪৭ বছর বয়সী সেলিনা সুলতানা এলএলবি, একটি মামলায় খালাস। ৮৩ হাজার টাকা আয় আর সম্পদ সাড়ে ২২ লাখ টাকা।

রেজেকা সুলতানা: ৪৮ বছর বয়সী রেজেকা সুলতানা করেছেন এলএলবি। ৮ লাখ ৮২ হাজার টাকা আয় বছরে, আর সম্পদ ৯৭ লাখ টাকার।

‎এদিকে, ‎স্বতন্ত্র জোট থেকে সংরক্ষিত আসনে নিজের অবস্থান নিশ্চিত করেছেন সুলতানা জেসমিন। ৩৪ বছর বয়সী সুলতানা জেসমিন স্নাতক। তার মামলা ছিল ৫টি, যা প্রত্যাহার হয়েছে গত বছর। ‎সাড়ে ৫ লাখ টাকা বার্ষিক আয় আর সম্পদ সাড়ে ২৮ লাখ টাকার।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ্য সদস্য হতে এখন আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। ৫০টি আসনের মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন ও স্বতন্ত্র জোটের ১ একজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

আরও পড়ুন- হলফনামা: সম্পদ কম থাকলেও শিক্ষায় শীর্ষে জামায়াত জোটের নেত্রীরা

‎‎গত বুধবার-বৃহস্পতিবার ৫০ জনের মনোনয়নপত্র বাছাই করা হয়। রিটার্নিং অফিসার একজনের মনোনয়নপত্র বাতিল করেন। আপিল করার সুযোগ রয়েছে, আপিল নিষ্পত্তি হলে এ আসনের ভাগ্য নির্ধারণ হবে।

বিজ্ঞাপন

আরো

নাজনীন লাকী - আরো পড়ুন
সম্পর্কিত খবর