Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

শাপলা থেকে জুলাই এক অবিচ্ছেদ্য ধারা: মামুনুল হক

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ২২:০২

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, ২০১৩ সালের শাপলা চত্বরের শাহাদাতের রক্তের পাটাতনের ওপর দাঁড়িয়ে‌ই চব্বিশের বিপ্লব সংগঠিত হয়েছে। শাপলা থেকে জুলাই এক অবিচ্ছেদ্য ধারা, এক অবিচ্ছিন্ন ধারা। এবং ইনশাআল্লাহ এই ধারা বন্ধ হয়নি। ফ্যাসিবাদমুক্ত ইনসাফের একটি বাংলাদেশ গড়তে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ২০১৩ সালের ৫ মে সংগঠিত শাপলা গণহত্যার উপরে ‘শাপলা শহীদচিত্র: অদেখা সত্যের ফ্রেম’ শীর্ষক দুই দিনব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। বুধবার (৬ মে) বিকেল পাঁচটায় প্রদর্শনীর সমাপনী ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক প্রদর্শনী উদ্বোধন করেন। কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক মঞ্জুর আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমিদ, মাওলানা আবুল হাসনাত জালালী, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান ও শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন প্রমুখ। এছাড়াও শাপলার শহিদ পরিবার ও আহতরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অধিবেশনে মাওলানা মামুনুল হক বলেন, ‘সেদিন সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি ছিল, তাতে বোঝা যায় এটি পরিকল্পিত হত্যাযজ্ঞ। এখানে কীভাবে তারা হত্যাযজ্ঞটা পরিচালনা করবে, কে কীভাবে কোথা থেকে অ্যাটাক (হামলা) করবে, সেই পরিকল্পনা নিয়েই তারা রণসাজে সজ্জিত ছিল। সেখানে দেড় লাখের বেশি বুলেট এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। কাজেই এটাকে ঠান্ডা মাথার খুন ছাড়া অন্য কিছু বলার সুযোগ আছে বলে মনে করি না।’

এই প্রদর্শনী পরিদর্শন করেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি মাহবুবা হাকিম, সানজিদা ইসলাম তুলি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র সাংবাদিক শাহীন হাসনাত, ফরিদী নোমান, ডাকসু ভিপি সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর