Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াত আমির ডা. শফিকুর দেশে ফিরবেন শনিবার

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মে ২০২৬ ২২:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ৭ দিনের জাপান সফর শেষে শনিবার (৯ মে) দেশে ফিরবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৮ মে) দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৯ মে) দুপুর ১২ টায় এক সপ্তাহের জাপান সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন বিরোধীদলীয় নেতা ও দলের আমির ডা. শফিকুর রহমান।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বিমান বন্দরের ভিআইপি গেটের সামনে জাপান সফর বিষয়ে সংক্ষিপ্ত ব্রিফ করবেন বলেও জানানো হয়।

উল্লেখ্য, ৭ দিনের সফরে গত ২ মে শনিবার জাপান পৌঁছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ওই দিন ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে যাত্রা করেন তিনি। তার সঙ্গে রয়েছেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

বিজ্ঞাপন

এই সফরে জাপানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন বিরোধীদলীয় নেতা। এছাড়া জাপান প্রবাসীদের সঙ্গে মতবিনিময়, সেমিনারে অংশগ্রহণ এবং জাপানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো

সম্পর্কিত খবর