Tuesday 19 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াতের সেক্রেটারি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ১১:৫৬

মালয়েশিয়ার হাসপাতালে অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে যান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে এবং তার সঙ্গে সাক্ষাৎ করতে মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পোস্টে বলা হয়, সেক্রেটারি জেনারেল মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন এবং মহান রবের দরবারে তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন

এ সময় সেক্রেটারি জেনারেলের সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি)।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর