।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
সাভার: সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত সেনাপ্রধান আজিজ আহমেদ।
বুধবার (২৭ জুন) সকাল ৯টায় হেলিকপ্টারে করে জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান সাভার নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন।
পরে সেনাপ্রধান বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে বেজে উঠে করুণ সুর। পরে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইতেসই করেন সেনাপ্রধান। স্মৃতিসৌধে সেনাপ্রধানের সঙ্গে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এমএইচ