Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে নিজ বাসায় শিশুকে গলা কেটে খুন


২৭ জুন ২০১৮ ১২:৩১ | আপডেট: ২৭ জুন ২০১৮ ১৫:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ১২ বছরের এক মেয়ে শিশুকে নিজ বাসায় গলা কেটে খুন করা হয়েছে। মেয়েটির বাসা নগরীর বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডের লায়লা ভবনের ছয় তলায়।

বুধবার (২৭ জুন) সকালে ঘটনার সময় ইনহাম নামে মেয়েটির মা বাসায় ছিলেন না। তিনি বাসায় ফিরে দেখেন, তার মেয়ে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে। প্রতিবেশীরা এসময় মেয়েটিকে হাসপাতালে নিয়ে যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে বলেন, সকাল সাড়ে ৯টার সময় মেয়েটিকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেয়েটির গলায় ছুরি দিয়ে কাটার চিহ্ন রয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেশীদের বরাত দিয়ে আলাউদ্দিন জানান, ইনহামের মা তার আরেক সন্তানকে নিয়ে স্কুলে গিয়েছিলেন। বাসায় ফিরে রক্তাক্ত ইনহামকে দেখে তিনি অজ্ঞান হয়ে যান। সেজন্য প্রতিবেশীরা ইনহামকে হাসপাতালে নিয়ে আসেন। ইনহামের বাবা মো. নাছির প্রবাসী বলে জানিয়েছেন এএসআই আলাউদ্দিন তালুকদার।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী সারাবাংলাকে বলেন, কে বা কারা বাসায় ঢুকে ইনহামকে গলা কেটে খুন করেছে। কি কারণে এই হত্যাকাণ্ড এবং কারা খুন করেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।

সারাবাংলা/আরডি/এমএইচ