Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফসহ ৩ জন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মে ২০২৫ ১৮:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১১ মে) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালত এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন।

জানা যায়, গ্রেফতারকৃত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর পরিচালকের দায়িত্বও পালন করেছিলেন।

বিজ্ঞাপন

কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন সরকার ও কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নেছার আহম্মেদ।

আদালত সূত্র জানায়, আসামিদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বৈঠক করার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। গত ১০ ফেব্রুয়ারি রাজধানীর রমনা থানায় বেশ কয়েকজনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। মামলার পর তারা পলাতক ছিলেন। ১০ মে বিকেলে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/আরএম/আরএস