Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১৮:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়ি: জেলার মানিকছড়ি উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি রাজেন্দ্র ত্রিপুরাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে তাকে উপজেলার শাপলা চত্বর থেকে গ্রেফতার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজেন্দ্র ত্রিপুরাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সারাবাংলা/এইচআই