Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় ট্রলির ধাক্কায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ২১:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে ট্রলির ধাক্কায় মেহেদী হাসান হৃদয় (২৪) নামে এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে উপজেলার বুধহাটা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

মেহেদী হাসান হৃদয় উপজেলার বেউলা গ্রামের জামাল উদ্দিনের একমাত্র ছেলে। সে বুধহাটা বাজারে মোবাইল এক্সেসরিজের ব্যবসা করতেন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আরেফিন জানান, ব্যবসায়ী হৃদয় মোটরসাইকেলযোগে বাজারে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রলি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর