Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হঠাৎ স্থগিত ই-ক্যাব নির্বাচন

সিনিয়র করেসপন্ডেন্ট 
১৪ মে ২০২৫ ১৯:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশের ই-কমার্স খাতের ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৩১ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই এই নির্বাচন স্থগিত করেছে ই-ক্যাব নির্বাচনের জন্য গঠিত নির্বাচন বোর্ড।

বুধবার (১৪ মে) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচন বোর্ডের সদস্যদের সই করা ওই চিঠিতে বলা হয়, ‘ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদি দ্বিবার্ষিক-বার্ষিক নির্বাচনের লক্ষ্যে নির্বাচন বোর্ড কর্তৃক গত ৩ মার্চ ২০২৫ তারিখে ঘোষিত নির্বাচন তফসিলের সার্বিক কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।’

বিজ্ঞাপন

ই-ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী বলেন, ‘আমাদের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ছিল; কিন্তু আজ নির্বাচন স্থগিত করা হয়েছে। এর আগে ই-ক্যাবের কয়েকজন সদস্য ভোটার হতে না পারায় ও নির্বাচনে ভোটার সংখ্যা কম থাকার অজুহাতে নির্বাচন পেছানোর আবেদন করেছিলেন। আমরা সে আবেদন আমলে নিইনি, কারণ তাদের সংখ্যা ছিল খুবই কম। কিন্তু তারা পরে বাণিজ্য মন্ত্রণালয়ে নির্বাচন স্থগিতের আবেদন করেন। আমরা নতুন তারিখ ঘোষণা করে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করব।’

আরও পড়ুন-ই-ক্যাব নির্বাচনে ৩৬ প্রার্থী, দুই প্যানেলের বাইরে স্বতন্ত্র ১৪

এদিকে, ই-ক্যাব নির্বাচনে ১১ পরিচালক পদে এবারের নির্বাচনে অংশ নিয়েছিলেন ৩৬ প্রার্থী। এরই মধ্যে নির্বাচনকে সামনে রেখে ‘টিম ইউনাইটেড’ ও ‘টিম টাইগার’ নামে দুটি প্যানেল আত্মপ্রকাশ করেছে। নির্বাচনে অংশ নেওয়া ৩৬ প্রার্থীর মধ্যে ২৭ জনই নতুন মুখ। দুই প্যানেলের বাইরে স্বতন্ত্র হিসাবে রয়েছেন ১৪ প্রার্থী। নির্বাচনকে সামনে এজিউর কুইজিনের মোছা. জান্নাতুল হক শাপলার নেতৃত্বে গঠন করা হয়েছে প্যানেল ‘টিম ইউনাইটেড’। আর ‘টিম টাইগার’ নামের অপর প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন গ্রীন ডাটা লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান। তবে হঠাৎ করে নির্বাচন স্থগিত হওয়ায় ভোটার ও সদস্যদের মধ্যে নেতিবাচক প্রতিক্রয়া দেখা গেছে।

সারাবাংলা/ইএইচটি/এইচআই
বিজ্ঞাপন

আরো