Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরার হিমসাগর আম পাড়ার সময় ৫ দিন এগিয়ে আনল প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ২৩:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: জেলা প্রশাসনের জরুরি সভায় সাতক্ষীরার হিমসাগর আম ক্যালেন্ডারকে পরিবর্তন করে ২০ তারিখ থেকে এগিয়ে ১৫ তারিখে আনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ মে) থেকে গাছ থেকে সংগ্রহ করা যাবে হিমসাগর আম।

বুধবার (১৪ মে) সাতক্ষীরার জেলা প্রশাসন এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করেই বাজারে আম তোলেন বিক্রেতারা। তাদের অভিযোগ, প্রশাসনের আম সংগ্রহের নির্দেশনা ২০ মে’র আগেই গাছে আম পরিপক্ব হয়ে ঝরে পড়ছে। সে জন্য বাধ্য হয়ে বাজারে আম তুলছেন তারা।

এদিন শহরের সুলতানপুর বাজারে গিয়ে দেখা যায়, হিমসাগর আমে বাজার সয়লাব। প্রতি মণ হিমসাগর আম বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২২০০ টাকায়।

বিজ্ঞাপন

তবে এতে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা। জানান, এই আম কয়েকদিন আগে বাজারে তুলতে পারলে ৩২০০ থেকে ৩৫০০ টাকায় প্রতি মণ বিক্রি হতো।

সারাবাংলা/এইচআই