Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ১৬:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. আসাদুল (৪৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

সোমবার (১৯ মে) সকালে জেলার ফুলতলা এলাকায় হরিবল্লব হঠাৎ পাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুল বগুড়ার আদমদীঘি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান সাঈদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এইচআই