Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছিনতাইকারী রবিনকে গ্রেফতার করেছে সিটিটিসি

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ২১:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের টিক্কাপাড়া এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মো. রবিন ইসলামকে (২৩) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সোমবার (১৯ মে) মোহাম্মদপুরের টিক্কাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, সোমবার রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে সিটিটিসি’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের টিক্কাপাড়া এলাকায় অভিযান চালিয়ে রবিন ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রবিন ছিনতাইকারী চক্রের একজন সক্রিয় সদস্য। একইসঙ্গে সে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গেও জড়িত।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত রবিনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সারাবাংলা/এমএইচ