Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্র ও শনিবার সোনালী ব্যাংক উপজেলা পর্যায়ে খোলা থাকবে


২৮ জুন ২০১৮ ২২:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সারাবাংলা ডেস্ক ।।

নিরীক্ষাসহ হিসাবরক্ষণ কাজ শেষ করার সুবিধার্থে আগামীকাল শুক্রবার (২৯ জুন) ও শনিবার (৩০ জুন) উপজেলা পর্যায়ে সোনালী ব্যাংকের ট্রেজারি শাখা খোলা থাকবে।

বৃহস্পতিবার (২৮ জুন) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পূর্ব নিরীক্ষাসহ হিসাবরক্ষণ কাজ শেষ করার সুবিধার জন্য আগামী শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও উপজেলা পর্যায়ে সোনালী ব্যাংকের ট্রেজারি শাখা (শুধু প্রদান) খোলা রাখতে হবে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এই নির্দেশ পরিপালন করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের অফিস আদেশের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। বাসস।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর