Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চলতি জুনেই ৩৬০ কোটি ডলার বাজেট সহায়তা প্রাপ্তির প্রত্যাশা সরকারের


৩ জুন ২০২৫ ১৮:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: চলতি জুনেই বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রায় ৩৬০ কোটি ডলার বাজেট সহায়তা পাওয়া যেতে পারে।

সোমবার (২ জুন) প্রদত্ত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় এমন আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বাজেট বক্তৃতায় বলা হয়, সরকারের কৃচ্ছ্রসাধন নীতি চলমান থাকায় উন্নয়ন প্রকল্পগুলোর গতি কিছুটা শ্লথ হয়ে পড়েছে এবং এর ফলে প্রকল্পগুলোর জন্য প্রতিশ্রুত বৈদেশিক ঋণ ছাড়ে ধীরগতি দেখা যাচ্ছে।

বাজেট বক্তৃতায় বলা হয়, মূল্যস্ফীতির নিম্নমুখী ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল থাকা জরুরি। তবে এটি নিশ্চিত করতে হলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল থাকা অত্যাবশ্যক। প্রবাস আয়ের প্রবৃদ্ধি আশাব্যঞ্জক হওয়ায় এবং রপ্তানি স্থিতিশীল থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত এপ্রিলে বেড়ে ২ হাজার ৭৪০ কোটি ডলারে উন্নীত হয়েছে, যা টাকার বিনিময় হার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সে কারণে গত ১৪ মে থেকে বাজারভিত্তিক মুদ্রাবিনিময় হার চালু করা হয়েছে।

বিজ্ঞাপন