Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদ উপহার নিতে এসে লাশ হয়ে ফিরলেন আমেনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ১৮:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে লাবিব গ্রুপের ঈদ উপহার নিতে এসে হিট স্ট্রোকে আমেনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় অসুস্থ হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে আমেনা বেগমের মৃত্যু হয়।

আমেনা বেগম উপজেলার করাতিপাড়া গ্রামের মৃত ফারুক আহমেদের স্ত্রী।

দুপুরে বাসাইল উপজেলা পরিষদ কেন্দ্রীয় মাঠে লাবিব গ্রুপের পক্ষ থেকে ঈদ উপলক্ষ্যে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ চলছিল। এসময় প্রচন্ড গরমে তাদের অনেকেই হিট স্ট্রোকে আক্রান্ত হন। অসুস্থ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে আমেনা বেগম মারা যান। এ ঘটনায় অসুস্থ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞাপন

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান, গরমের কারণে ত্রাণ নিতে আসা লোকজনদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একজন মারা যায়। পরবর্তীতে গাছের ছায়ার নিচে ঈদ উপহার বিতরণের ব্যবস্থা করা হয়।

সারাবাংলা/এসআর