Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদুল আজহায় ১০ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা বন্দরের কার্যক্রম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৫ ১২:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকবে দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা (বাংলাদেশ, নেপাল, ভারত ও ভূটান) এর আমদানি-রফতানিসহ বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। তবে এই সময়ও স্বাভাবিক থাকবে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের আহ্বায়ক মো. রেজাউল করিম শাহিন।

স্থলবন্দর ও ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে বৃহস্পতিবার (৫ জুন) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত টানা ১০ দিন বন্ধ থাকবে বন্দরের সকল আমদানী রফতানি কার্যক্রম। এর মধ্যে ভারত, নেপাল ও ভূটানের সঙ্গে আমদানি-রফতানিও বন্ধ থাকবে। আগামী ১৫ জুন (রোববার) থেকে আবারও বন্দরের কার্যক্রম পুরোদমে শুরু হবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের আহ্বায়ক মো. রেজাউল করিম শাহীন জানান, মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে বন্দরের সব কার্যক্রম। আগামী ১৫ জুন থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার মো. আবুল কালাম আজাদ বলেন, ‘ছুটি চলাকালীন বন্দরের ভেতরের সকল প্রকার আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে নিরাপত্তা এবং ইমিগ্রেশন সংক্রান্ত কার্যক্রম যথারীতি চলবে।’

এদিকে, বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।’

সারাবাংলা/এমপি