Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লন্ডন যাচ্ছেন জুবাইদা রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৫ ১৪:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান লন্ডনে ফিরে যাচ্ছেন। সেখানেই স্বামী ও মেয়ের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৯টার দিকে বাসা থেকে বেন হন তিনি। বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ছাড়বেন জুবাইদা রহমান।

গত ৬ মে লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্যসহ ১৪ জন। তার মধ্যে এক মাসের মাথায় ডা. জুবাইদা রহমান লন্ডন ফিরে গেলেও আবারও তার দ্রুতই দেশে ফেরার কথা রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এমপি