Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ময়মনসিংহে কখন, কোথায় হবে ঈদ জামাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৫ ১৪:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ: ময়মনসিংহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর কাঁচিঝুলি আঞ্জুমান ঈদগাঁ মাঠে সকাল সাড়ে ৭টায়।

প্রথম জামাতে ইমামতি করবেন হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন। একই মাঠে সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা আতিকুর রহমান।

এছাড়া, নগরীর চক বাজার বড় মসজিদে সকাল সাড়ে ৮টায় আকুয়া বাইপাসে মাদানীনুর মার্কাজ মসজিদ মাঠে সকাল ৭টায়, বলাশপুর ঈদগাঁ মাঠে সকাল সাড়ে ৮টায়, বাকৃবি কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

ঈদুল আজহার জামাত ঘিরে জেলাজুড়ে ইসলামিক ফাউন্ডেশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ