Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদে নাড়ির টানে বাড়ি ফিরতে কমলাপুরে ভিড় যাত্রীদের

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৫ ১৬:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি পরিবারের সঙ্গে উপভোগ করতে নাড়ির টানে বাড়ি ফিরতে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢল নেমেছে ঘরমুখী মানুষের।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখী মানুষের ভিড় দেখা গেছে।

স্টেশনে বিনা টিকিটের যাত্রীরা টিকিট প্রদর্শন না করে প্রথম ধাপ পার হতে পারছেন না। দ্বিতীয় ধাপে আবারও টিকিট যাচাই করা হচ্ছে। এমনকি প্ল্যাটফর্মে প্রবেশের আগে আবারও যাত্রীদের টিকিট চেক করা হচ্ছে। এছাড়া চুরি-ছিনতাইসহ যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে দেখা গেছে।

এদিকে, সিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করে যাত্রীরা বলেন, ‘ঈদে বাড়িতে যাওয়ার যে আনন্দ সেই আনন্দের যাত্রায় যাতে ট্রেন মিস না হয় সেই জন্য ২ ঘণ্টা আগে থেকেই ট্রেনের অপেক্ষায় বসে আছি।’

বিজ্ঞাপন

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, ‘যাত্রীদের ভোগান্তি লাঘব করে ঈদযাত্রা নিরাপদ করতে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। তিন স্তরের টিকিট চেকিং ব্যবস্থা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।’

তিনি বলেন, ‘সকাল থেকে ১৫টি ট্রেন নির্ধারিত গন্তব্যে ছেড়ে গেছে। সারাদিনে ৬৩টি ট্রেন ঢাকা ছেড়ে যাবে এবং এখন পর্যন্ত কোন ট্রেন সিডিউল বিপর্যয় নেই।’

সারাবাংলা/এমএইচ/এমপি