Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে যাওয়ার পথে বেনাপোলে আটক বাগেরহাটের আ.লীগ নেতা

লোকাল করসপন্ডেন্ট
৫ জুন ২০২৫ ১৯:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল: বাগেরহাটের আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবিরকে ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করে।

আটক শেখ রেজাউল কবির মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। উপজেলার চাঁদেরহাট গ্রামের মৃত মুকবুল শেখের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, আওয়ামী লীগ নেতা শেখ রেজাউল কবির ভারতে পালিয়ে যেতে পারেন এমন গোপন সংবাদে ইমিগ্রেশনে সতর্কতা জারি করা হয়। বিকেলে তিনি পাসপোর্ট জমা দিলে যাচাই-বাছাইয়ে তার বিরুদ্ধে মামলা থাকার তথ্য উঠে আসে। এসময় কর্মকর্তারা নিশ্চিত হয়ে তাকে আটক করেন। আটক আওয়ামী লীগ নেতাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া জানান, শেখ রেজাউল কবিরের বিরুদ্ধে মোল্লাহাট থানায় মামলা থাকায় নিয়ম অনুযায়ী তাকে সেখানে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এসআর