Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৫ ২১:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: নোয়াখালীতে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাই-বোন মো. সিয়াম (৩) ও ফাতেমা আক্তারের (২) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোরাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মো.সিয়াম নোয়ান্নই ইউনিয়নের গোরাপুর গ্রামের নুরুদ্দিনের ছেলে ও ফাতেমা আক্তার একই ইউনিয়নের ফারুক হোসেনের মেয়ে।

স্থানীয় সুত্রে জানা যায়, বিকেলে সিয়াম ও ফাতেমা বসতঘরের সামনে খেলা করছিল। খেলতে খেলতে তারা বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের সাড়া-শব্দ না পেয়ে খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।

সারাবাংলা/এসআর