Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যমুনা সেতু দিয়ে সর্বোচ্চ টোল আদায় ৪ কোটি ১০ লাখ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ১০:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: ঈদের শেষ মুহুর্তে নাড়ির টানে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। ঈদের আগের দিন যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দিয়ে যানবাহনের চাপ আরও বেড়েছে ।

দেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ২৮৩টি যানবাহন পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয়েছে সর্বোচ্চ ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা।

শুক্রবার (৬ জুন ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ২৮৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৪৩ হাজার ৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ২১ হাজার ২৮০ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ২৫০ টাকা।

বিজ্ঞাপন

সেতু কর্তৃপক্ষ আরও জানায়, গত ৪ দিনে সেতুর ওপর দিয়ে মোট ১ লাখ ৭৯ হাজার ৮৬৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১৩ কোটি ৩২ লাখ ৭৩ হাজার ২৫০ টাকা।

যমুনা সেতুর ম্যানেজার (টোল অপারেশন) প্রবীর কুমার ঘোষ জানান, অতিরিক্ত গাড়ির চাপ ও সেতুর ওপর গাড়ি বিকল হওয়াতে বেশ কয়েক দফায় টোল আদায় বন্ধ ছিল। ঈদযাত্রায় উভয় পাশেই ৯টি বুথের মাধ্যমে টোল আদায়ের মাধ্যমে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য আলাদা দুটি করে বুথ করা হয়েছে। এক দিনে যমুনা সেতু থেকে সর্বোচ্চ ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা টোল আদায় হয়েছে। সেতু দিয়ে ৬৪ হাজার ২৮৩টি যানবাহন পারাপার হয়েছে।

সারাবাংলা/এমপি