Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ১২:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মসজিদে সজোরে ধাক্কা লেগে বাস যাত্রী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

শুক্রবার (৬ জুন) সকাল ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে উপজেলার পশ্চিম তালদীঘি ফকির বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় গ্রামের মো. পারভেজ মিয়া (৩৫) ও তার ছেলে মো. হাসান মিয়া (৮)।

ঘটনাটি নিশ্চিত করে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. টিপু সুলতান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী বাস সকাল ৮টার দিকে তারাকান্দার পশ্চিম তালদীঘি ফকির বাড়ি এলাকায় আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মসজিদে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী বাবা-ছেলের মৃত্যু হয়। এ সময় আহত আরও ১২ জনকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।

সারাবাংলা/এসডব্লিউ