Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুরে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ১৪:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর: বিভাগীয় শহর রংপুরে পবিত্র ঈদুল-আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে। তবে ঈদের দিন আবহাওয়া প্রতিকূলে থাকলে প্রধান জামাত রংপুর জেলা মডেল মসজিদে দুই ধাপে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ঈদের জামাত উপলক্ষ্যে জেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। নামাজে ইমামতি করবেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়োজিদ হোসাইন।

এছাড়াও কিসামত মানজাই ঈদগাহ সকাল ৯টা, আরসিসিআই স্কুল মাঠে সকাল ৮টায়, পশ্চিম নীলকন্ঠ ঈদগা মাঠে সকাল সাড়ে ৮টায়, পুলিশ লাইন্স স্কুল মাঠে সকাল ৭টা, কেরামতিয়া মাঠে সকাল ৮টায় ঈদুল-আজহার প্রধান জামাতের সময়ের সঙ্গে সঙ্গতি রেখে জেলার অন্যান্য ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ঈদের জামাত আদায়ের লক্ষ্যে এসব ঈদগাহ ময়দানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ চলছে বিরতিহীন।

অন্যদিকে, ঈদের নামাজ সুষ্ঠুভাবে আদায় করতে আইনশৃঙ্খলাসহ সব বিষয়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

রংপুর সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা মিজানুর রহমান মিজু বলেন, ‘রোদ বৃষ্টির জন্য ওপরে শামিয়ানা টাঙানো হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। এখন পর্যন্ত আবহাওয়া ভালো আছে। বৃষ্টি হলে মডেল মসজিদে ঈদ উল আজহার নামাজ আদায় হবে।’

মহানগর ও জেলা পুলিশ জানিয়েছে, ঈদের জামাত নির্বিঘ্নে অনুষ্ঠানের জন্য সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ জেলা ও নগরীর গুরুত্বপূর্ণ ঈদের জামাতে পুলিশ থাকবে। প্রধান প্রধান সড়কে পুলিশের টহল ও চেক পোস্ট বাড়ানো হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল টিমও রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ