Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদে যাত্রীদের নিরাপত্তায় বিআরটিএ’র ফিটনেস ক্যাম্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ১৪:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন বাস চলাচল রোধে ভিজিলেন্স টিম গঠন করে অভিযান শুরু করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

শুক্রবার (৬ জুন) সকাল থেকে এই কার্যক্রম পরিচালিত হয় জেলার কালীতলা বাস টার্মিনালে।

বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) এস. এম. মাহবুবুর রহমান ও মোটরযান পরিদর্শক মেহেদী হাসান এই অভিযান পরিচালনা করেন।

এ সময় যানবাহনের বৈধ কাগজপত্র, ব্রেক, হেডলাইট, টায়ার, ইনডিকেটরসহ মোটরযানের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে যাত্রী পরিবহনের উপযোগিতা যাচাই করা হয়।

বিজ্ঞাপন

বিআরটিএর পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডগুলোতেও পর্যায়ক্রমে এমন অভিযান চালানো হবে। একই সঙ্গে চালকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে আলাদা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সারাবাংলা/আরএস