Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদে নিরাপত্তা নিয়ে ১০০ ভাগ কনফিডেন্ট আছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ১৪:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঈদুল আজহায় নিরাপত্তা নিয়ে নিয়ে ১০০ ভাগ কনফিডেন্ট আছি। সারাদেশে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। তারাও ছুটিতে যাননি সবার নিরাপত্তা দিতে।

শুক্রবার (৬ জুন) দুপুরে জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়বেন তাদের জায়নামাজও আনতে হবে না। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন বৃষ্টি না হয়। বৃষ্টি হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত হবে। আমাদের প্রস্তুতির কোনো অভাব নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘রাজধানীর নিরাপত্তায় ৫০০ পেট্রোল টিম কাজ করবে। তারা অলিগলিতেও কাজ কাজ করবেন। এই ক্ষেত্রে আমি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাই। কোনো তথ্য থাকলে সঙ্গে সঙ্গে থানায় জানাবেন।’

তিনি আরও বলেন, ‘কোনো ঘটনায় যদি থানায় মামলা না নেওয়া হয় তাহলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জানিয়ে রাখি এরই মধ্যে পাইলট প্রকল্প হিসেবে সিলেট বিভাগে অনলাইন জিডি চালু করা হয়েছে। পরবর্তী জিডি এবং মামলা যেন অনলাইনে নেওয়া যায় সেই ব্যবস্থা করছি।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কিছুদিন আগে আপনারা দেখেছেন, দুজন শীর্ষ সন্ত্রাসী ছাড়া পাওয়ার পর আবারও অপরাধে জড়িয়ে যাওয়ায় তাদের আইনের আওতায় আনা হয়েছে। এমন যদি কেউ অবৈধ কাজে জড়িয়ে যায় তাহলে তাকেও ছাড়া হবে না। আইন সবার জন্য সমান।’

সারাবাংলা/এমএইচ/এমপি