Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জুলাই সনদ’ জুলাই মাসে ঘোষণা করা হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ২০:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী জুলাই মাসে ‘জুলাই সনদ’ ঘোষণা করা হবে।

শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ‘আগামী জুলাই মাসে একটি গুরুত্বপূর্ণ সনদ প্রকাশ করা হবে, যা অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা, নির্বাচনের প্রস্তুতি এবং রাজনৈতিক স্থিতিশীলতার দিক নির্দেশনা দেবে। আমরা এই ‘জুলাই সনদ’-এর মাধ্যমে দেশের জনগণকে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে চাই।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘২০২৬ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ এবং সকল অংশীজনের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি নির্বাচন- এটাই আমাদের অঙ্গীকার।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এসআর