Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কোরবানির হাটে শ্বশুরকে কুপিয়ে হত্যা, জামাতা আটক

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ২০:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কোরবানির পশুর হাটে বাঁচা মিয়া শিকদার (৫০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তার জামাতাকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, পারিবারিক বিরোধের কারণে শ্বশুরের ওপর ক্ষুব্ধ জামাতা তাকে গরুর বাজারে পেয়ে কুপিয়ে হত্যা করে।

শুক্রবার (৬ জুন) বিকেলে উপজেলার গোডাউন বাজার এলাকায় কোরবানির হাটে এ ঘটনা ঘটে।

নিহত বাঁচা মিয়া শিকদার উপজেলার শিলক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাজপাড়া শিকদার বাড়ির বাসিন্দা।

হত্যাকাণ্ডের পর বাজারের লোকজন জড়ো হয়ে নিহতের মেয়ের জামাই মোহাম্মদ হোসেনকে (৪০) আটক করে পুলিশের হাতে দিয়েছে।

বিজ্ঞাপন

রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার বলেন, ‘মেয়ের জামাই দা দিয়ে মাথা, ঘাড় ও হাতে কুপিয়ে তার শ্বশুরকে খুন করেছে। পরে লোকজন তাকে ধরে পিটুনি দেয়। আমরা গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, পারিবারিক অশান্তির কারণে বাঁচা মিয়া তার মেয়েকে হোসেনের বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে এসেছিলেন। হোসেন স্ত্রীকে একাধিকবার ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এতে সে শ্বশুড়ের ওপর ক্ষুব্দ ছিল।’

শুক্রবার বাঁচা মিয়া নিজের পালন করা গরু বিক্রি করতে গোডাউন বাজারে এসেছিলেন। শ্বশুরকে বাজারে দেখে কুপিয়ে খুন করে হোসেন।’

সারাবাংলা/আরডি/এসআর